রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস আইজিপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের আহত হওয়ায় ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ড. জাবেদ পাটোয়ারী বলেন, হামলার ঘটনা আমি এখনও জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি তদন্তের নির্দেশ দিচ্ছি। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভোট কেন্দ্রে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছেন ভোটাররা এমন অভিযোগের বিষয়ে ড. জাবেদ পাটোয়ারী বলেন, তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখেছেন কোথাও তেমন কিছু চোখে পড়েনি। কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। তবে কেউ যদি ভোট প্রদানে বাধা সৃষ্টি করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ