শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

রামদার আঘাতে নির্বাচন কেন্দ্রের সাংবাদিক রক্তাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪নং ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে সাংবাদিক দুর্বৃত্তদের অস্ত্রের (রামদা) আঘাতে রক্তাক্ত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর আগামী নিউজে কর্মরত আছেন।

জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশ নির্বাচনে রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদের ৩৪নং ওয়ার্ডের জাগরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত টিফিন ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকন ও বিএনপি (বিদ্রোহী) ঠেলাগাড়ী প্রতীকের প্রার্থী মাসুম খান রাজেশের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উপস্থিত ভোটারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে অনেক সাংবাদিক দায়িত্ব পালন করছিলেন। সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলার সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার পাশ দিয়ে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা সন্দেহ করে সুমন তাদের ভিডিও করেছেন। এটা ভেবে তাকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় তারা। সঙ্গে সঙ্গে সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা এখনও জানি না। খোঁজখবর নেয়া হচ্ছে। হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া একই কথা বলেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ