শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ভোট ভালো হয়েছে, ৩০ শতাংশের বেশি হবে না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ ভালো হয়েছে। তবে ৩০ শতাংশের বেশি ভোট পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। আমরা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। যারা ভোট কেন্দ্রে গিয়েছেন তারা সবাই ভালো ভোট দিয়েছেন। কেউ ভোট দিতে পারেননি এমন অভিযোগ আমাদের কাছে আসেনি।

কাস্টিং ভোটের বিষয়ে তিনি বলেন, এখনও কত শতাংশ ভোট পড়েছে এটা জানা যায়নি। তবে আমার মনে হয় ৩০ শতাংশের বেশি হবে না, ৩০ শতাংশের নীচে হবে।

ইভিএমে ভোট প্রদান প্রসঙ্গে তিনি বলেন, কোনো ভোটার বলেননি যে, ইভিএম খারাপ, কেউ কেউ বলেছেন একটু সময় লেগেছে, কিছু জটিলতা আছে। ইভিএমে কখনও একজনের ভোট আরেকজন দিতে পারে না-এটা সম্ভব না।

তিনি বলেন, ভোট কেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। আমি যেখানে ভোট দিয়েছি সেখানে বিএনপি আওয়ামী লীগসহ সকল দলের এজেন্ট ছিল। আমার কাছে কেউ অভিযোগ করেনি যে আমাদের এজেন্ট বের করে দিয়েছে। নির্বাচন কমিশনেও এমন অভিযোগ আসেনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ