শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ভোট দিতে বাধা দেয়া হচ্ছে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ভোট দিতে পারছেন না। ভোটারদেরকে ভোট দিতে বাঁধা দেয়া হচ্ছে। এমন অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এই অভিযোগ করেন। এসময় ইভিএমের ওপর জনগণের আস্থা কম থাকায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলেও মন্তব্য করেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, জনগণ ইভিএমের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে, এটা দিয়ে কোনো লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নয়।

ইভিএম অনেক জটিল প্রক্রিয়া উল্লেখ করে ড.কামাল বলেন, আমার ভোট দিতে আধা ঘণ্টা সময় লেগেছে অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সেলিমা আকবর, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ