রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

পল্লবীতে নির্বাচনি ক্যাম্পে বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তরের ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বেনুর (ঠেলা গাড়ি) নির্বাচনি ক্যাম্পে বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে পল্লবী এলাকার কালাপানি, ডি ব্লক ও শহীদবাগ এলাকায় কয়েক দফায় হামলা চালিয়ে ১৬টি নির্বাচনি ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বোমা ফাটানো হয়।

স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বেনু বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কদম আলী মাতবরের নির্দেশে হামলাটি হয়েছে। ৭০ থেকে ৮০ জনের একটি সংঘবদ্ধ দল মুখে কাপড় বেঁধে বোমা হামলা ও ভাঙচুর চালায়। এদিন পল্লবী থানার সামনে বসেই তারা হামলার পরিকল্পনাটি করেছিল।

তিনি আরও বলেন, আমার প্রত্যেকটি ক্যাম্পে হামলা হয়েছে। ১২ নম্বরের সি, ডি ও বি ব্লকসহ ১৬টি নির্বাচনি ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকটি ক্যাম্পে হামলার সময় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আমার সমর্থক ও কর্মীদের বলেছি, আপনারা ধৈর্য ধারণ করুন। পুলিশকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে হামলার কথা শুনেছি। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ