রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

কাদেরের অবস্থার উন্নতি, বিশ্রামে থাকার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আজ শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু। তিনি বলেন, আজ বিকেলে ওবায়দুল কাদেরকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। বিএসএমএমইউ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে শুক্রবার বিকেলে বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান গণমাধ্যমকে জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। তার ব্লাড প্রেসার এখন প্রায় স্বাভাবিক (৮০/১৩০) রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসদের সঙ্গে কথা বলেছেন এবং তাকে দুই কাপ স্যুপও খাওয়ানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক উপলক্ষে সকাল ১০টার দিকে দলটির সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে যান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই সেখানে শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় দলের নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ