শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাদিয়ানীদের কাফের ঘোষণা করুন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি

কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা আহমদ শফি বলেন, ‘কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদ সা: কে শেষ নবী হিসেবে মানে না। তাই তারা কাফের। তাদের মুসলমান বলা যাবে না। মুসলমানদের কবরস্থানেও কাদিয়ানীদের কবর দেওয়া যাবে না। তাদের সঙ্গে কোনও ধরনের আত্মীয়তাও করা যাবে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আল্লামা শফি বলেন, ‘আপনি দেশের ষোল কোটি মানুষকে জিজ্ঞেস করে দেখেন এ ব্যাপারে সবাই একমত। কাদিয়ানীরা এদেশে থাকতে পারবে অমুসলিম হয়ে। মুসলমান হিসেবে কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না।’

এদিকে মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত আহূত খতমে নবুওয়ত সম্মেলনে হাজার হাজার মুসল্লী ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়েছেন।

শনিবার ১ ফেব্রুয়ারী বাদ যোহর নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলনের প্রধান কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই এর কার্যক্রম শুরু হয়।

সকাল থেকেই হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। জোহর নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

দুপুর গড়াতেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লি দিয়ে। শহরের বিভিন্ন স্থানে ও সড়কের মাইকের ব্যবস্থা করা হয়েছে যাতে করে দূর দূরান্তে থাকা মানুষজনও সমাবেশ স্থলের বক্তব্য মাইকে শুনতে পারে।

আল্লামা আহমদ শফি দেশবাসী ও মুসলিম জাতির শান্তি কামনায় দোয়া করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনে আরো উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব আল্লামা কমরুদ্দিন, আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা নুর হোসাইন কাসেমী, মাওলানা মিজানুর রহমান সাঈদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মুফতি ওয়াক্কাস ও সংগঠনের সেক্রেটারী জেনারেল আল্লামা নুরুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি কাউসার আহমাদ পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ