শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শুরু হয়েছে। এদিকে কয়েকটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আ্ওয়াল।

শনিবার সকাল ৮টার পর গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ তোলেন।

তাবিথ বলেন, ‘অবস্থা দেখে মনে হয়, আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি না। কয়েকটি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই কোনো কেন্দ্রে অনিয়মের খবর পাচ্ছি সঙ্গে সঙ্গে সেসব তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দিচ্ছি।

বিএনপি মেয়রপ্রার্থী বলেন, সরকারি দলের উদ্দেশ্য আমরা জানি। কিন্তু জনগণই আমাদের শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ