শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

আল আকসার ওপর হস্তক্ষেপকারীদের হাত ভেঙে ফেলব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসাকে 'রেড লাইন' আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। আল আকসার ওপর হস্তক্ষেপকারীদের হাত ভেঙে ফেলার হুশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার আঙ্কারায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) কেন্দ্রীয় কমিটির বৈঠকে বক্তৃতা দেয়ার সময় তিনি এই হুশিয়ারি ব্যক্ত করেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি আমাদের নিকট অগ্রহণযোগ্য। ইসরায়েল তো একটি অবৈধ রাষ্ট্র, মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসার ওপর যে-ই হাত বাড়াবে তার হাত আমরা ভেঙে ফেলব।

এরদোগান আরও বলেন, শতাব্দীর সেরা চুক্তির মাধ্যমে আমেরিকার প্রধান লক্ষ্য পূন্যময়ী নগরী আল কুদসকে (জেরুসালেম) গ্রাস করে নেয়া- আমরা কিছুতেই এটা মেনে নিব না।

তথাকথিত শতাব্দীর সেরা চুক্তির ব্যাপারে আরব ইসলামি রাষ্ট্রসমূহের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা। ' ট্রাম্পের মুসলিম বিরোধী চুক্তির বিপক্ষে সৌদি আরব এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি; কখন আমরা তাদের আওয়াজ শুনতে পারব' প্রশ্ন ছুড়েছেন এরদোগান।

'যেসব 'বিশ্বাসঘাতক আরব হাত' ট্রাম্পের ফিলিস্তিনি বিনাশী ওই চুক্তির সমর্থন করেছে, তাদেরও হিসেব দিতে হবে'

'যখন আল কুদসের ওকবৃক্ষ ভেঙে পড়বে তখন গোটা বিশ্বই ভেঙে পড়বে,আমরা কিছুতেই সন্ত্রাসবাদী ইসরায়েলের হাতে তা অর্পণ করতে পারিনা। ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি ছেড়ে অন্যকোথাও বিতাড়িত হবে- এটাও মেনে নেব না।'

সবশেষে এরদোগান উল্লেখ করেন, যেকোনো পরিস্থিতিতে তুর্কিরা পূন্যময়ী নগরী আল কুদস ও পবিত্র মসজিদ আল আকসাকে ধারণ করে বাঁচতে চায়, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশেই থাকবে।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ