শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

'নিজেদের অপকর্ম ঢাকতেই কিছু মানুষ কওমি মাদরাসা নিয়ে কুৎসা রটায়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

‘নিজেদের অপকর্ম ঢাকতেই কিছু মানুষ কওমি মাদরাসা নিয়ে কুৎসা রটায়’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহর থেকে দক্ষিণে জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচার, বৈদ্যুতিক গুম্বজ বিশিষ্ট মদিনা মসজিদে জুমার নামাজ পূর্বে তিনি এ মন্তব্য করেন।

জুমার নামাজের ইমামতি করেন দাওয়াতুল হকের আমির ও যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদরাসায় কোন জঙ্গি নেই এবং কখনো ছিলো না। যারা দেশকে অরাজকতা এবং সন্ত্রাস রাজ্য হিসেবে কায়েম করতে চায়, তারাই নিজেদের অপকর্ম এবং দোষগুলো ঢাকতে কওমি মাদরাসার ওপরে জঙ্গি অপবাদটি চাপিয়ে দেয়, তাদের বিরুদ্ধে কুৎসা রটায়।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খুব সতর্ক আছেন, কওমি মাদরাসাকে স্বীকৃতি দিয়ে তিনি এর প্রমাণ দিয়েছেন।

এসময় তিনি অল্প কয়েকদিনের ব্যবধানে দেশের স্বনামধন্য তিনজন আলেম আল্লামা আশরাফ আলী, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ্ রহ.-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের চরখরিচা উচ্চবিদ্যালয়ের মাঠে দুপুর ১টা হেলিকপ্টারযোগে অবতরণ করেন। ময়মনসিংহ পুলিশ প্রশাসনের একদল চৌকশ পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অফ অনার প্রধান করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ