রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ঢাকা সিটি নির্বাচন অপেক্ষাকৃত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অপেক্ষাকৃত সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

আজ শুক্রবার দুপুর খুলনা মহানগরের গোলক মনি শিশুপার্কে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এ আশাব্যক্ত করেন।

জিএম কাদের বলেন, ঢাকার সিটি নির্বাচনের পরিবেশ ভালো। অন্য যেকোনো বারের চেয়ে এবার তুলনামূলকভাবে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের প্রচারণা করতে পেরেছেন প্রার্থীরা। নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত আমরা খুবই আশাবাদী। নির্বাচনে জালভোট দেয়া বা জোর করে ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করার সমস্ত বিষয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্ভব হবে না। আমরা মনে করি যে, নির্বাচনটি অপেক্ষাকৃত সুষ্ঠু হবে।

তিনি বলেন, বিগত দিনের চেয়ে দলকে আরও সংগঠিত করতে কাজ করছি। বর্তমান রাজনীতিতে জনগণ জাতীয় পার্টির প্রতি আস্থা রেখে যোগদানে জন্য যোগাযোগ করছেন। সে কারণে আগামীর রাজনীতিতে জাপা শক্তিশালী হচ্ছে।

এ সময় দল থেকে বেরিয়ে যাওয়া নেতাকর্মীরা পুনরায় যোগদান করেন। যার মাধ্যমে জাপা শক্তিশালী হচ্ছে বলেও আশাব্যক্ত করেন এ নেতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ