শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শোলাকিয়া ময়দানে আল্লামা আনোয়ার শাহ'র জানাজা দুপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র জানাজার নামাজ আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

হাটহাজারি মাদরাসার মহাপরিচালক এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের  চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী জানাজার নামাজে ইমামতি করবেন বলে জানা গেছে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র জামাতা মাওলানা জালালুল ইসলাম আওয়ার ইসলামকে এসব তথ্য দিয়েছেন।

জানা গেছে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তার মায়ের কবরের পাশে সমাহিত হবেন। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পূর্ণ হয়েছে।

এদিকে প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছেন হাজারও মানুষ। তীব্র শীত উপেক্ষা করে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা কমপ্লেক্সেকে মানুষের লম্বা লাইন দেখা গেছে। বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষকসহ উপস্থিত হয়েছেন হাজার হাজার আমজনতা।

বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের শীর্ষস্থানীয়  আলেম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেন।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ