শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ট্রাম্পের শান্তি চুক্তি ঘোষণার পরই গাজায় ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পর ফিলিস্তিনিদের ক্ষোভের মধ্যেই এই হামলা চালায় ইসরায়েল।

সামরিক সূত্রের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, বুধবার ইসলায়েলি যুদ্ধবিমান থেকে এসব এলাকায় রকেট হামলা চালানো হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ আদ-দ্বিন আল-কাসেম ব্রিগেডসের অবস্থান ও আল-বালাহ শহরের কৃষি জমি লক্ষ্যবস্তু বানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তবে এ হামলার ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকার সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে ইসরায়েল।

এদিকে ট্রাম্পের প্রকাশ করা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ফিলিস্তিন। এ পরিকল্পনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এ চুক্তি পাস হবে না।

গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন ট্রাম্প। এতে ট্রাম্প ফিলিস্তিনের জন্য একটি আলাদা রাষ্ট্র এবং পশ্চিমতীরে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন।

পরিকল্পনায় জেরুজালেমকে ইসরাইয়েলের অবিভক্ত রাজধানী হিসেবে রাখা এবং ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে কেবল পূর্ব জেরুজালেমের একটি অংশ আবু দিসকে রাখার কথা বলা হয়েছে। আর পশ্চিমতীরে গড়ে তোলা ইহুদি বসতিসহ সবটাই ইসরাইলের অন্তর্ভুক্ত থাকবে বলা হয়েছে।

মাহমুদ আব্বাস মঙ্গলবার বলেছেন, জেরুজালেম বিক্রির জন্য নয়। আমাদের অধিকার বিক্রির জন্য নয় কিংবা দরকষাকষির জন্যও নয়।

তিনি বলেন, কোনো ফিলিস্তিনি, আরব, মুসলিম কিংবা খ্রিস্টানের পক্ষে জেরুজালেমকে রাজধানী করা ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেয়া অসম্ভব। আমি হাজার বার বলেছি– এ পরিকল্পনা মানি না, মানি না, মানি না। আমরা শুরু থেকেই এ চুক্তি প্রত্যাখ্যান করে আসছি এবং আমাদের অবস্থানও ঠিক আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ