রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

চীন থেকে আসা শিক্ষার্থী এখন কুর্মিটোলা হাসপাতালে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চীন থেকে আসা এক বাংলাদেশী শিক্ষার্থীর শরীরে জ্বর থাকায় তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার  দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাতে চীন থেকে বাংলাদেশে আসেন ওই শিক্ষার্থী। শাহজালাল বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ওই যাত্রীর শরীরে অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) ধরা পড়ায় সরকারি অ্যাম্বুলেন্সে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়।

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২১ জানুয়ারি থেকে শাহজালালে সকল যাত্রী বিশেষ করে চীন থেকে প্রতিদিন চারটি ফ্লাইটে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও হ্যান্ড স্ক্যানার (জ্বর পরিমাপক যন্ত্র) দিয়ে পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চীন ফেরত ৩ হাজার ৭৫৪ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়।

বৃহস্পতিবার পর্যন্ত চীনে এই প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।

চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, আরব আমিরাত, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডা ও ভারতসহ অন্তত ১৭টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস।

চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে অনেক দেশে। তাই দেশে এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ