শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আল্লামা আযহার আলী আনোয়ার শাহর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত আলেমেদীন, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব, শাইখুল হাদীস আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ছিলেন দেশের বিশিষ্ট আলেমেদীন, একজন যোগ্য শিক্ষক ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ কওমি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দীনি শিক্ষার প্রচার ও প্রসারে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আল্লামা আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সহ-সভাপতি ও কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া এর মহাপরিচালক ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ