রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিএনপি সিটি নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত: হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ঢাকার দুই সিটির নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলচ্চিত্র তারকা -পরিচালক -প্রযোজক- কলাকুশলীদের আনন্দ র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অপরাজনীতির সঙ্গে বিএনপি জড়িত। তারা অতীতের মতো নির্বাচনকে কেন্দ্র করে জ্বালাও পোড়াও ও সংঘর্ষের রাজনীতি সৃষ্টি করার পায়তারায় লিপ্ত রয়েছে।

‘সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার সেটিকে সর্বাত্মকভাবে সহায়তা করবে’ উল্লে­খ করে হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন, চট্টগ্রাম শহরে ক’দিন আগে উপ-নির্বাচন হয়েছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে। ঢাকা শহরেও একইভাবে সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন কারও অধীনে হয় না, সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ