শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দেশের প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহর জামাতা মাওলানা জালালুল ইসলাম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহকে হওয়ায় শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে রাজধানীর ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ