রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘আল্লামা আনোয়ার শাহ সাহেবের মৃত্যুতে জাতি হারালো একজন মহান রাহবার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আজ বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাহি রাজিউন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ৷

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা, ওয়াজ-তাফসীর ও মানব সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি ব্যাপক অবদান রেখেছেন৷ বর্ণাঢ্য জীবনে বহুমুখী কর্মতৎপরতা পরিচালনা করেছেন৷ মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে দেশ-বিদেশে কথা বলেছেন। তার ইন্তেকালে জাতি হারালো একজন মহান রাহবার।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন ও শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুক ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ