রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

'আমলদার আলেমদের উ‌ঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উ‌ঠিয়ে নেয়া হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প‌রিচালক ও শাইখুল হাদীস, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ-সভাপতি, বর্ষীয়ান আলেমেদীন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, আমিরে হেফাজত, আল্লামা শাহ আহমদ শফী।

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, দেশের শীর্ষ আলেমদের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। একে একে ইলম ও আমলদার আলেমদের উ‌ঠিয়ে নেয়ার মাধ্যমে মূলত ইলম উ‌ঠিয়ে নেয়া হচ্ছে। এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র, মুরীদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

আমিরে হেফাজত আরো বলেন, কি‌শোরগ‌ঞ্জের অ‌ভিভাবকতুল্য এ শীর্ষ আলেমের মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গ‌ণ একজন যোগ্য ও দরদী অ‌ভিভাবক হারালো। উনি অনুপম ব্য‌ক্তিত্ববোধ ও যোগ্যতার বলে সবার হৃদয়ে বি‌শেষ সম্মানের জায়গা করে নিতে সক্ষম হয়ে‌ছিলেন। দে‌শব্যাপী শিক্ষা-সংস্কৃ‌তি, ঈমান-আকিদা সংর‌ক্ষণে উনার অবদান ও ত্যাগ ই‌তিহাস হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান ক‌রুন!

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ