শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিরিয়ায় রুশ ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় রাশিয়া ও আমেরিকান সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের তাল আমর এলাকায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই এলাকার নিয়ন্ত্রণ মূলত কুর্দি গেরিলাদের হাতে এবং সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে।

রুশ গণমাধ্যম মস্কো টাইমসের বরাতে পার্সটুডে জানায়, সিরিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি তেলক্ষেত্রে যাওয়ার মহাসড়কের মুখে তাল আমর শহর। কৌশলগত এই শহরের মুখে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, আমেরিকা ও রাশিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের পর তাদের সামরিক যানগুলো দুই দিকে চলে যায়। তবে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকায় রাশিয়ার হেলিকপ্টার এবং মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। যদিও ওই সংঘর্ষের কারণ কী তা উল্লেখ করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ