রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সিটি নির্বাচন: রাজধানীতে শনিবার সাধারণ ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে সাধারণ ছুটি থাকবে।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোট দেয়া ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

তাতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটেরদিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটিতে ২৭টি থানা, ১৮টি সংরক্ষিত ওয়ার্ড, ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে ২৫টি থানা, ২৫টি সংরক্ষিত ওয়ার্ড, ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত নতুন তারিখ অনুযায়ী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ