রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বাংলাদেশ সফরে আসলেন ভারতের মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সফরে আসলেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানী। আজ আখাউড়া স্থলবন্দর  হয়ে সিলেটে পৌঁছান তিনি।

জামেয়া ইউনুছিয়া বি-বাড়িয়ার মুহতামিম মাওলানা মোবারকুল্লাহ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের এ ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতির জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত মাওলানা আসাদ মাদানীর ছেলে।

এ সফরে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সিলেটে তার পূর্ব ঘোষিত সকল কর্মসূচী নির্ধারিতই আছে।

২৯ জানুয়ারি (বুধবার) সকাল নয়টায় টিলাগড় মিরাপারাস্থ 'মাদানি খানকা ও জামেয়াতুশ শায়খ আসআদ মাদানি আল ইসলামিয়া'র ভিত্তি প্রস্তর স্থাপন, পরে কানাইঘাট দারুল উলুম মাদরাসা ও জৈন্তায় পোগ্রামে অংশগ্রহণ করবেন।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) -জামেয়া ইউনুছিয়া বি-বাড়িয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। পরেরদিন (শুক্রবার) ৩১ জানুয়ারি সকালের ফ্লাইটে ভারত গমন করবেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ