শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাইয়াতুল উলইয়ার পরীক্ষা উপ-কমিটির বৈঠক মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাধিক এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা অসিসউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালকের বৈঠকে পরীক্ষা উপ-কমিটির ১২ জন সদস্য উপস্থিত থাকবেন। মারকাজ নির্ধারণের জন্য সুপারিশ ও খসড়া তৈরি, পরীক্ষার খাতা দেখার নতুন নিয়ম বাস্তবায়নে আলোচনা ও স্থান নির্ধারণ এবং পরীক্ষা বিষয়ক একাধিক এজেন্ডা নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে হাইয়াতুল উলইয়া থেকে ১জন, বেফাক থেকে ৬জন এবং অন্য ৫ বোর্ড থেকে ১জন হারে পরীক্ষা উপ-কমিটির মোট ১২ জন  উপস্থিত থাকবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ