শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বব্যাপী মসজিদ নির্মাণ ও পরিচালনায় অর্থায়ন বন্ধের ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ দেশের বাইরে মসজিদ নির্মাণ ও পরিচালনায় অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

দেশটির সাবেক বিচারমন্ত্রী ও মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আব্দুল-করিম ইসা এ ঘোষণা দিয়েছেন।

শুক্রবার তিনি জানান, তার দেশ আর বিদেশের মাটিতে মসজিদের জন্য অর্থ ব্যয় করবে না।

বর্তমানে বিশ্বব্যাপী সৌদি আরব অসংখ্য মসজিদ পরিচালনা করছে। সুইস পত্রিকা লা ম্যাটিন ডিমানচে জানিয়েছে, এখন থেকে সৌদি পরিচালিত মসজিদগুলোকে স্থানীয় কর্তৃপক্ষকেই চালাতে হবে। সৌদি আরব এর দায় তাদেরকে বুঝিয়ে দেবে। সৌদি মন্ত্রী সুইজারল্যান্ডের জেনেভা মসজিদের ব্যাপারেও কথা বলেন।

জানান এই মসজিদকে সুইস কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে। সেখানে একজন ইমামও নির্বাচন করবে সুইস কর্তৃপক্ষ। এরপরই তিনি জানান, শুধু এই মসজিদ নয়, বিশ্বব্যাপী সৌদি পরিচালিত সকল মসজিদেই অর্থায়ন বন্ধ করবে তার দেশ।

সূত্র- মিডল ইস্ট মনিটর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ