শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিক্ষোভের মুখে বোরখার নিষেধাজ্ঞা তুলে নিল পাটনা কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার জি ডি ওমেনস কলেজ চত্বরে ছাত্রীদের বোরখা পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ।

শনিবার নোটিশ বোর্ডে ওই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। কিন্তু ছাত্রীদের বিক্ষোভের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তা তুলে নিতে বাধ্য হয় কলেজ প্রশাসন।

নিষেধাজ্ঞায় বলা হয়, কলেজ চত্বরে কেউ বোরখা পরে আসতে পারবে না। নিয়ম ভঙ্গ করলে কলেজ কর্তৃপক্ষকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। এতে স্বাক্ষর করেন কলেজটির প্রিন্সিপ্যাল ও প্রোক্টর ড. শ্যামা রায়।

বোরখা নিষিদ্ধের বিষয়কে সমর্থন জানিয়ে কলেজের সংস্কৃত বিভাগের প্রধান ড. অশোক কুমার যাদব বলেন, কলেজ কর্তৃপক্ষ পোশাক পরিধানের জন্য যে নিয়ম তৈরি করেছে তা সবাইকে মেনে চলতে হবে। আর যদি না মানে তাহলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।

তবে ছাত্রীদের বিক্ষোভের মুখে নোটিশ জারির কয়েক ঘণ্টা পরই তা তুলে নেয় কলেজ কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ বিষয়ে কলেজ প্রিন্সিপ্যাল বলেন, ছাত্রীদের বোরখা পরিধানে আর কোনো বিধি-নিষেধ নেই। তবে তাদের ইচ্ছা হলে বোরখা খুলে ক্লাসে আসতে পারেন।

তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল একটি নিয়মানুবর্তিতা আনা- যাতে করে সবাই এক রকম পোশাক পরিধান করে কলেজে আসে। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ