রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ইশরাকের প্রচারে হামলার জেরে গোপীবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারের সময় রাজধানীর গোপীবাগ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের বেশ কিছু নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়ায়া গেছে।

আজ রোববার দুপুরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপক্ষের মধ্যে ৩০ মিনিট ধরে এই সংঘর্ষ এবং ধাওয়া-পালটা ধাওয়া চলে। দুপুরে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেন প্রচারকাজ শুরু হয়। পরে ইশরাক হোসেনসহ তার নেতাকর্মীরা সেন্ট্রাল উইমেন্স কলেজের কাছে পৌঁছালে সংঘর্ষ শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই এলাকার আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও শেখ ফজলে নূর তাপসের কর্মীরা মিলে ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারকাজে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গুলি-আগ্নেয়াস্ত্র ব্যাবহার করেছে বলেও ইশরাক অভিযোগ করেন।

হামলার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ইশরাক হোসেন বলেন, বিএনপির প্রতি গণজোয়ার দেখেই 'সরকার' এ হামলা করেছে। ভোটের দিনে মানূষ ব্যালটেই জবাব দেবে। নেতাকর্মীদের সাথে কয়েকজন গণমাধ্যম কর্মীর আহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ