শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চাটখিলে আলেমদের উদ্যোগে দুই দিনের মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর চাটখিলে উলামায়ে কেরামের উদ্যোগে খিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। ২৫ ও ২৬ জানুয়ারি শনি ও রবিবার এই মাহফিল অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি মাওলানা আব্দুল আজিম।

খিলপাড়ার আলেমদের তত্ত্বাবধানে দুই দিনের এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন তাফসির পেশ করবেন মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা খুরশিদ আলম কাসেমী ও মাওলানা মুফতী আছেম।

দ্বিতীয় দিন তাফসির পেশ করবেন- আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আশেকে এলাহী উজানী, মাওলানা সিবগাতুল্লাহ নূরী, মাওলানা মাহমুদুল হাসান গুনভী।

মাহফিলের প্রথম দিন প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন খিলপাড়া ইসলামিয়া কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা নাসির খাঁন। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন গোমাতলী জামিয়া আশরাফিয়ার মুহতামিম মাওলানা খোরশেদ আলম।

মাহফিলে দ্বিতীয় দিন প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন নাহারখিল দারুল মাআরিফ কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন খিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম।

উল্লেখ্য, নোয়াখালী চাটখিল থানার খিলপাড়া অঞ্চলের প্রায় ৫০টি মাদরাসার ছাত্র-শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণে আলেমদের উদ্যোগে সবচেয়ে বড় মাহফিল হিসেবে সবার কাছে বহুল পরিচিতি লাভ করে আসছে মাহফিলটি। খ্যাতিমান আলেমদের তত্ত্বাবধানে এটা খিলপাড়া ষষ্ঠতম তাফসিরুল কুরআন মাহফিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ