মুনীরুল ইসলাম ।।
সরকারি অনুমোদিত ও নিবন্ধিত পাঁচটি সাপ্তাহিক। প্রতিটি পত্রিকারই ছিল স্বতন্ত্র পাঠক গোষ্ঠী। কিন্তু সেই পত্রিকাগুলো টিকিয়ে রাখা সম্ভব হয়নি। পাঠক আজও সেই পত্রিকাগুলো খুঁজে ফিরে। পাঠকের মনে দাগ কাটা সেই পত্রিকাগুলোর প্রকাশনা ও সম্পাদনার দায়িত্বে কারা ছিলেন, কারা লিখতেন, এগুলোর চরিত্র কেমন ছিল এবং কেন বন্ধ হলো এসব গল্পই ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই লেখায়।
১. বিক্রম
ঢাকার ডিআইটি এক্সটেনশন রোড থেকে বের হতো সাপ্তাহিক বিক্রম। হোটেল বকশির পেছনের বিল্ডিংয়ের চার তলায় ছিল এর অফিস। ১৯৮৭ সালে শুরু হয় পত্রিকাটির পথচলা। প্রকাশক ছিলেন ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার, সম্পাদক মাসুদ মজুমদার। পর্যায়ক্রমে নির্বাহী সম্পাদক ছিলেন সুলতান আহমদ এবং শামসুল হুদা এফসিএ। সহকারী সম্পাদক ছিলেন ফরিদ আহমদ রেজা।
এতে নিয়মিত লিখতেন কবি আল মাহমুদ, সৈয়দ আলী আহসান, কবি আবদুস সাত্তার, আ কা ফিরোজ আহমদ, আহমদ আবদুল কাদের, সৈয়দ মবনুসহ মূলধারার অনেক সাংবাদিক। আল মাহমুদের ‘কবির আত্মবিশ্বাস’ গ্রন্থটি মূলত বিক্রমে প্রকাশিত কলামেরই সঙ্কলিত রূপ। পত্রিকাটির প্রচ্ছদ ও কার্টুন করতেন ক্যালোগ্রাফি শিল্পী আরিফুর রহমান।
বিক্রম ছিল আশির দশকের বেশ সাড়া জাগানো পত্রিকা। এরশাদ-বিরোধী আন্দোলনে পত্রিকাটি বিপ্লবী ভূমিকা রাখে। পাশাপাশি এটি আমেরিকা, রাশিয়া এবং ভারত-বিরোধীও ছিল। তখন এটির পঞ্চাশ হাজারেরও বেশি সার্কুলেশন ছিল বলে জানা যায়। বিক্রম প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্টরা বেশির ভাগই তখনকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামী যুব শিবিরের কর্মী ও সমর্থক ছিলেন। পত্রিকাটি ইরানি বিপ্লব দ্বারা প্রভাবিত ছিল বলে অনেকে মনে করেন।
আশির দশকে বাংলাদেশে বিচিত্রা, বিচিন্তা, চিত্রবাংলা, বেগমসহ বেশকিছু ম্যাগাজিন জাতীয় পর্যায়ে পাঠকপ্রিয় ছিল। তবে মানসম্মত রাজনৈতিক ম্যাগাজিন বলতে প্রথমে শফিক রেহমানের সাপ্তাহিক যায়যায়দিন, পরে সাপ্তাহিক বিক্রম এসে যায়যায়দিনের পাশাপাশি নিজেদের অবস্থান তৈরি করে। বিক্রম ছিল ডান কিংবা ইসলামপন্থীদের ম্যাগাজিন, আর যায়যায়দিন বামদের।
বিক্রমে খুব একটা বিজ্ঞাপন থাকত না, ফলে অর্থনৈতিক সংকট ছিল। এরই মধ্যে সম্পাদক মাসুদ মজুমদারের বাইপাস সার্জারি হয়। পরে সুস্থ হয়ে নয়া দিগন্তে যোগ দেন। ধীরে ধীরà§