শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নবীনগরে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সহিহ ও মনমুগ্ধকর কোরআন তেলাওয়াতে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করেছে মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ।

সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় ২১টি ইউনিয়ন ও পৌরসভাকে ৭টি ইউনিটে মাদরাসা, মাধ্যমিক ও উন্মুক্ত ক্যাটাগরিতে ভাগ করে ১৬ বৎসর পর্যন্ত যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

আজ বৃহস্পতিবার শিশুদের কুরআন তেলাওয়াত আয়োজনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।

সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক মো. রিফাতুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মো. মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাওসার।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানে শিক্ষক, মরহুম জহিরুল হক খসরু মাস্টার স্মৃতি সংসদ সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিন্টুসহ সংগঠনের সদস্যগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ