শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

ভারতের আজাদী আন্দোলন: মুসলিমদের শাহাদাত ইপ্সিত দেশপ্রেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: শেখ ফাতিমা বাশীর
রূপান্তর: জাবির মাহমুদ

ভারতের মুক্তির সংগ্রাম– পৃথিবীর ইতিহাসে সবচে’ দীর্ঘতর রক্তত্যাগী সংগ্রামের একটি। আমাদের সংগ্রামী পথপ্রদর্শকেরা ইংরেজদের রাজত্ব থেকে মুক্তি লাভের জন্য প্রায় ৯০ বছর চেষ্টাব্রত রেখেছেন নিজেদের! বীরত্ব ও আত্নত্যাগী প্রতিরোধে ইংরেজ বাহিনীর ভিত কাঁপিয়ে দিয়েছেন। চূড়ান্ত চেষ্টা ও প্রাণবিলানো মেহনতের বদৌলতে দেশ ছাড়বার জন্য বাধ্য করেছেন, তাদেরকে।

১৮৫৭ সালের সংগ্রামই ছিলো ইংরেজদের বিরুদ্ধে প্রথম মুক্তি সংগ্রাম। যেটা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নেতৃত্বেই হয়েছিলো। স্বাধীনতার সকল যুদ্ধে মাদরাসার ছাত্র-শিক্ষক, হিন্দুধর্মের পন্ডিত, আর্য গোত্রসমূহের নেতৃবৃন্দ, শিক্ষাগুরু, বুদ্ধিজীবী, উকিল, সিপাহী, চিকিৎসক— পুরুষ হোক বা মহিলা, মোটকথা সমাজের প্রতিটা স্তর ও ব্যক্তিত্বের একনিষ্ঠ অংশগ্রহণ ছিলো।

স্বাধীনতার পর ভারতের সরকারও সে-সকল ব্যক্তিদের সম্মানের চোখেই দেখেছে। তাদের ত্যাগ ও চেষ্টাকে মূল্যায়ন করেছে। কিন্তু আপসোস— বর্তমানে স্বদেশবাসী কারো কারো ধারণাই এমন যে, হিন্দুস্তানের স্বাধীনতায় মুসলমানরা কোনো অংগ্রহণমূলক অবদানই রাখে নি! এবং সময়ের সাথে সাথে মুসলমান জানবাজ যোদ্ধাদের বাতচিতও ইতিহাসের কিতাবাদি থেকেও মুছে ফেলা হয়েছে।

এছাড়াও একথা চাওর হয়ে যায় যে, মুসলমান রাহনুমারা নিজেদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি করেছিলেন! যদিও এটা ভিত্তিহীন। ওইসব রাহবারদের প্রতি মিথ্যারাপ বৈ কিছু নয়। বাস্তবতা তো মূলত— তারা ভারত ভাগ এবং দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে আসছিলেন প্রবলভাবেই।

তাদের এই বিশ্বাসের উপর আস্থার্জনের জন্য কিছু মুসলমান বাহাদুর ব্যক্তিদের জীবনের উপর সামান্য দৃষ্টিপাত করুন— যারা স্রেফ স্বাধীনতার জন্যই যাবজ্জীবন কারাদন্ড, ফাঁসি, কালাপানির দ্বীপে নির্বাসনের মতো শাস্তিকে বিধিলিপি করে নেন। তথাপিও ইংরেজদের থেকে দেশ রক্ষার যুদ্ধে ছিলেন সংগ্রামরত— (শেষ পর্ব)

ডক্টর জাকের হুসাইন (৮ ফেব্রুয়ারি, ১৮৯৭–১৯৬৯, ৩ মে)

ভারত স্বাধীনতার তৃতীয় ব্যক্তিত্ব। প্রথম মুসলিম প্রেসিডেন্ট। মহাত্মা গান্ধীর অহিংসা নীতির শক্ত সমর্থক। তার চিন্তা ছিলো— ভারতীয় যুবকদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের