মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের উদ্যোগ ‘শিকল বন্দী’ শাকিলকে নতুন বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরখানেক আগে রাজধানীর ফুটপাতে শিকলে বন্দী থাকা প্রতিবন্ধী শাকিলের নতুন বাড়ি হয়েছে। শরিয়তপুরে নিজ গ্রামে নতুন বাড়ি-ঘর পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রতিবন্ধী শাকিল ও তার মা হনুফা বেগম। মানবিক এই কাজটি করেছে ‘সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট’ নামে একটি সামাজিক সংগঠন।

গতকাল শুক্রবার শাকিলের মায়ের কাছে আনুষ্ঠানিক ভাবে বাড়ির দলিলপত্র বুঝিয়ে দিলেন সংগঠনটির প্রতিনিধিরা।

নতুন বাড়ি পাওয়া শাকিল ও তার মায়ের কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে। কারণ, এক বছর আগেও শাকিলের দিন কাটত রাজধানীর উত্তর শাহজাহানপুরে কবরস্থানের কাছে ফুটপাতে। ফুটপাতে পথচারী পারাপারের সাইনবোর্ডের খুঁটিও পায়ের সঙ্গে লাগানো শিকলই ছিল শাকিলের সারাদিনের সঙ্গী। সেখানে দাঁড়িয়েই করতে হতো প্রস্রাব-পায়খানা। রোদ, বৃষ্টি, ঝড় যাই হোক, মা মানুষের বাড়িতে কাজ শেষ করে না ফিরলে শাকিলের মুক্তি মিলত না। এভাবে চলছিল এক বছর।

শাকিলের মায়ের নাম হনুফা বেগম। বাবা মারা গেছেন ১৬ বছর আগে। গ্রামের বাড়ি শরিয়তপুরের পালং থানার দক্ষিণ কেবল নগরে। গ্রামে এক মামা আর ঢাকায় এক খালা ছাড়া আর কেউ নেই শাকিলের।মা হনুফা বেগম মানুষের বাসায় কাজ করার পাশাপাশি কাগজ ও বোতল কুঁড়িয়ে যা আয় করতেন তা দিয়ে শাকিলের ওষুধ ও কোনো রকম সংসার চলত।মা কাজে গেলে ফুটপাতে শিকলে বাঁধা থাকত শাকিল।

একদিন এই দৃশ্য চোখে পড়ে অনার্স পড়ুয়া এক তরুণীর। যিনি অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের সহায়তায় পরিচালিত সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট নামের সংগঠনের সদস্য। তার সংগঠন তখনই প্রতিবন্ধী শাকিল ও শাকিলের মায়ের পাশে দাঁড়ায়। শাকিলের মায়ের সঙ্গে কথা বলে তারা প্রথমে উত্তরা মেডিকেল হাসপাতাল এবং পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করে।

শাকিলের মানসিক কোনো উন্নতি না দেখে চিকিৎসকরা জানান, তার সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই। পরে শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, নির্বাহী কর্মকর্তা মুহা. মাহবুবুর রহমান ও সহকারী কমিশনার জিনিয়া জিন্নাতের সার্বিক সহযোগিতায় দক্ষিণ কেবলনগরে সরকারি খাস জমির ২৬ শতাংশ জায়গা শাকিলের মায়ের নামে রেজিস্ট্রি করায়। একই সঙ্গে তার মায়ের নামে একটি একাউন্ট খুলে দেয়।

তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে বিত্তবানদের কাছে শাকিলের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে