মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


আমিরে হেফাজতকে কটুক্তিকারী ও ব্রাহ্মণবাড়িয়া মাদরাসায় হামলাকারীদের শাস্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী এর বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি এবং ব্রাহ্মণবাড়িয়া খতমে নবুওয়াত মাদ্রাসায় হামলাকারী কাদিয়ানী সন্ত্রাসীরাদের গ্রেফতারের দাবীতে হেফাজতে ইসলাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

আজ বৃহস্পতিবারের এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে যুগযুগ ধরে ধর্মীয় দিক থেকে সকল মতের আলেম ওলামা ও ইসলামী জনতা সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে।

আমরা লক্ষ্য করছি যে, কতিপয় ইসলামবিদ্বেষী নাস্তিক, ভণ্ডনবী মির্জা গোলাম আহমদের অনুসারী কাদিয়ানী সম্প্রদায় এবং তথাকথিত কিছু আলেম নামধারী ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে নানা উস্কানীমূলক বক্তব্য দিয়ে এই সুন্দর ও শান্তিময় পরিবেশকে অশান্ত করে দেশে বিশৃঙ্খলা তৈরীর ষড়যন্ত্র করছে।

গত ১৪ জানুয়ারি মঙ্গলবার বাদ এশা বি’বাড়িয়া শহরে অবস্থিত তাহাফফুজে খতমে নবুওয়াত মাদ্রাসায় কাদিয়ানী সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়ে অনেক ছাত্র শিক্ষক ও আলেম ওলামাদের গুরুতর আহত করেছে। যা কোন ভাবেই বরদাশ্ত করা যায় না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের নিকট হেফাজতের পক্ষ থেকে জোর দাবি করছি যে, অনতিবিলম্বে খতমে নবুওত মাদ্রাসার উপর হামলাকারী কাদিয়ানীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। অন্যথায় আলেম-ওলামা বৃহত্তর তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে প্রয়োজনে রাজপথে নেমে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। হযরত মুহাম¥দ সা. খাতামুন্নবীয়্যিন, সর্বশেষ নবী। সুতরাং খতমে নবুওয়ত আকীদার বিষয়ে কোনো আপস হবে না এবং কোনো ছাড় দেয়া হবেনা।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। আর অলেমসমাজ হলো নায়েবে রাসূল ও শান্তির বার্তবাহক। আলেমরাই ওয়াজ নসীহতের মাধ্যমে পবিত্র কুরআন হাদীসের বাণী এবং প্রিয়নবী সা.এর পবিত্র জীবনাদর্শ আলোচনা করে সর্বসাধারণকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির পথ দেখিয়ে আসছেন।

ওয়াজ মাহফিল হলো মানুষকে দ্বীনের সহীহ তালিম, ঈমান