রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ছাড়লেন লিবিয়ার খলিফা হাফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামরিকভাবে শক্তিশালী লিবিয়ার পূর্বাঞ্চলীয় নেতা জেনারেল খলিফা হাফতার দেশটির নয় মাসের যুদ্ধের অবসানে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধান ফয়েজ আল-সরাজের ইতোমধ্যে স্বাক্ষর করা চুক্তিটি দেখার জন্য হাফতারকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বলা হলেও তিনি এটি স্বাক্ষর না করেই রাশিয়া ত্যাগ করেন। এর আগে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের বিষয়ে সোমবার মস্কোয় পৌঁছান ফয়েজ আল-সরাজ ও জেনারেল হাফতার।

ন্যাটো সমর্থিত গৃহযুদ্ধে দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে নিহত হওয়ার পর থেকেই তেল সমৃদ্ধ উত্তর আফ্রিকার এ দেশে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ে।

আর এ সংঘাত নিরসনের প্রচেষ্টায় বর্তমানে অনেক বিদেশি শক্তি কাজ করে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি সই করতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছে আসছে রাশিয়া ও তুরস্ক।

ত্রিপোলিতে জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় ঐক্য সরকার (জিএনএ) গত এপ্রিল থেকে শক্তিশালী খলিফা হাফতারের অনুগত বাহিনীর হামলার শিকার হয়ে আসছে। লিবিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে হাফতারের হাতে। গত ৬ জানুয়ারি হাফতারের বাহিনী কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশটির উপকূলীয় সিরত নগরী দখল করে নেয়।

জিএনএ প্রধান ফয়েজ আল-সরাজ অতীতের অনৈক্য ভুলে গিয়ে দেশকে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে লিবীয়দের প্রতি সোমবার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ জানায়, ত্রিপোলির ওপর হামলা শুরুর পর থেকে ২৮০ বেসামরিক নাগরিক ও প্রায় দুই হাজার যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় প্রায় এক লাখ ৪৬ হাজার লোক গৃহহীন হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ