সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

এই শীতে শরণার্থীদের খোঁজ নিয়েছি কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক।।

এই শীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শরণার্থীদের যেসব কষ্টে জীবন-যাপন করছেন, তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। খোলা আকাশের নিচে কোনরকমে তাবু গেড়ে কাটিয়ে দিচ্ছেন তারা বছরের পর বছর। তাদের জন্য মরার উপর খারার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে এই তীব্র শীত। তার ওপর অধিকাংশ শরণার্থীই এমনসব এলাকায় অবস্থান করছেন, যেসব জায়গায় রীতিমত তুষারপাত হয়। এই তীব্র শীতে আক্ষরিক অর্থেই তাদের জীবন একেবারে নাজেহাল।

প্রতিটি ক্যাম্পে সীমাহীন অনিশ্চয়তায় কোন রকমে বেঁচে থাকার একটা উপলক্ষের আশায় অপেক্ষার প্রহর গুনছেন তারা। নিজ ভিটে-মাটি, দেশ-পরিজন, সহায়-সম্পদ ফেলে আসা ভুক্তভোগী ছাড়া তাদের কষ্ট অনুধাবন করা চাট্টিখানি কথা নয়।

Image result for refugee in winter

ইউএনসিআর এর রিপোর্ট অনুযায়ী বিশ্বে শরণার্থী সংখ্যা ষাট মিলিয়নেরও অধিক। এর মধ্যে সিরিয়ার শরনার্থী সবচেয়ে বেশি। বিভিন্ন দেশে আছেন সিরিয়ার শরণার্থীগণ। এর মধ্যে কেবল তুরস্কের সিরিয়ান রিফিউজি ক্যাম্পে আছেন ৩৬ লাখেরও অধিক শরণার্থী। এই শীতে কল্পনাতীত কষ্টে জীবন-যাপন করছেন তারা।

আমাদের আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আমাদের উচিত এই নিয়ামতের কদর করা। মুহাজিরদের কষ্টের জীবনে আমরা হয়তো বাস্তবে সান্ত্বনার প্রলেপ দিতে পারবো না। কিন্তু তাদের প্রতি সহায়তার হাত বাড়ানো এই তথ্য-প্রযুক্তির যোগে এখন আর খুব কঠিন কোন বিষয় নয়।

এখন অনেক আন্তর্জাতিক ট্রাস্টেড সেবামূলক প্রতিষ্ঠান অফলাইনের পাশাপাশি অনলাইনেও ডোনেশন কালেক্ট করে ত্রাণ পৌঁছে দিচ্ছে শরণার্থী শিবিরে। আমেরিকান স্কলার ইয়াসির কাজিও সম্প্রতি শুরু করেছেন সিরিয়ান মুহাজিরদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। আমরা চাইলেই কিন্তুৃ এসব কার্যক্রমে সামর্থানুযায়ী অংশগ্রহণ করে নিপীড়িত মুসলিমের সহায়তায় এগিয়ে আসতে পারি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ