মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাকিস্তান ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন কানাডার মডেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন কানাডার পর্যটক ও মডেল রোজি গ্যাব্রিয়েল।

জানা যায়, গত ১০ জানুয়ারি নিজের ইনস্টাগ্রাম পেজে ইসলাম ধর্মগ্রহণের ঘোষণা দেন তিনি নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রোজি। যেখানে দেখা গেছে মাথায় ওড়না ও সেলোয়ার কামিজ পরিহিত হাস্যজ্জ্বল রোজি।

রোজির  পোস্টে তাকে ইসলামে দীক্ষিত হওয়ায় স্বাগত জানিয়েছেন অগণিত নেটিজেন। ইতিমধ্যে এক লাখ ২৪ হাজার লাইক পড়েছে পোস্টটিতে।

তিনি জানান, গত এক দশক ধরে মুসলিম দেশগুলো ভ্রমণ করে ইসলামকেই একমাত্র শান্তির ধর্ম বলে মনে হয়েছে। ইনস্টাগ্রামে রোজি লিখেছেন, ‘ইসলামের ছায়াতলে আসার মতো এতো বড় সিদ্ধান্ত আমি কেন নিলাম? ২০১৯ সালটি ছিল আমার জীবনের অন্যতম কঠিনতম সময়। আমি ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করতাম।

আমার পথ কঠিন ছিল। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সব কিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।

তিনি আরো লেখেন, আমি চার বছর আগে আমার ধর্ম বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, আমি আমার সাবেক ধর্মের নিন্দা করতাম। তবে আমি এরইসঙ্গে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করেছিলাম।

আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন। আমার সেসব বেদনা ও অহংকার দূর করে দিয়েছেন। আমাকে সত্যের পথ দেখিয়েছেন।

তিনি আরো বলেন, ‘আমি মনে মনে শান্তি, ক্ষমা এবং সবার সঙ্গে সবচেয়ে গভীর সংযোগ চাইছিলাম। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছিলেন। আমার বেদনা ও অহংকার দূর করে দিয়েছেন।’

ইসলাম যে শান্তির ধর্ম তার ব্যাখ্যায় রোজি গ্যাব্রিয়াল বলেন, দুর্ভাগ্যবশত পশ্চিমারা ইসলামকে ভুলভাবে উস্থাপন করছেন।তারা ইসলাম নিয়ে ভুল ধারণা পোষণ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ