শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুরআনের সুরে সুরে মানুষকে আলোর পথ দেখান মানসুর সালেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইউটিউবে আমরা কতো কিছুই তো দেখি, কখনো কি মানসুর সালেমির নাম লিখে সার্চ করেছি? আমরা শুনেছি,কারি আবদুল বাসেতের কুরআনের সুর শুনে অসংখ্য মানুষের মুগ্ধ হবার কথা। কিন্তু কুরআনের আয়াত পাঠ করে সুরে সুরে মানুষকে আল্লাহর দিকে আহবান করেন এবং তার আহবানে অসংখ্য মানুষের হৃদয় বিগলিত হয়-এমন মানুষও এই যুগে আছেন, কখনো খোঁজ নিয়েছি?

মানসুর সালেমি একজন সৌদি দাঈ, আরবের বিশিষ্ট এই আলেম কুরআনের সুরে সুরে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আর এজন্য তিনি বেছে ‍নিয়েছেন সুন্দর একটি পদ্ধতি। কিছুটা আমাদের দেশের ওয়াজ মাহফিলের মতো; দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে একক কুরআনের মজলিসের আয়োজন করেন।

হ্যান্ড মাইক বা সীমিত পরিসরের আওয়াজের মাধ্যমে ছোট্ট এই মজলিসকে কুরআন তেলাওয়াতের মিষ্টি সুর দ্বারা মোহাচ্ছন্ন করে তুলেন। একইসঙ্গে ছন্দময়তার তালে তালে উপস্থিত লোকদেরকে আহবান করেন মহান আল্লাহর দিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানা গেছে আরব বিশ্বে তার আকাশচুম্বী জনপ্রিয়তার কথা। প্রচার ছাড়াই মানসুর সালেমির মজলিজে মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এ পর্যন্ত তার দাওয়াতে প্রভাবিত হয়ে একাধিক মানুষের মুসলমান হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

সাক্ষাতকারধর্মী তার একটি মজলিস দেখার সৌভাগ্য আমার হয়েছে, সেখানে কয়েকজন যুবক এসে তাদের জীবনের গল্প শোনাচ্ছিল। তারা বলছিল, আগে ঠিকমতো নামাজ পড়তো না, মানসুর সালেমির মজলিস শোনার পরে তারা নামাজের প্রতি আগ্রহী হয়েছে। ইসলামি জীবনযাপনে আধ্যাত্মিক স্বাদ অনুভব করছে।

জেদ্দার মাসআব ইবনে উমাইর মসজিদের সম্মানিত ইমাম শায়খ মানসুর সালেমি ১৯৮৩ সালে সৌদি আরবের সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। আজীবন তিনি মানুষকে আল্লাহর দিকে আহবান করতে চান।

ইউটিউবে তার অনুষ্ঠান দেখতে চাইলে 

আরএম/