মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ শুক্রবার বাদ মাগরিব বয়ান। ২০২০ সালের আলমী শূরার ইজতেমায় বাদ মাগবির আগত মুসল্লিদের উদ্দেশ্যে রূহানি বয়ান করেন ভারতের তাবলিগ জামাতের শূরা সদস্য মাওলানা আহমদ লাট। আওয়ার ইসলামের পাঠকদের জন্য হুবহু বয়ানটি তুলে ধরেছেন নুরুদ্দিন তাসলিম।
হামদ নাতের পর…
সম্মানিত উপস্থিতি আপনাদের সাধুবাদ। আল্লাহ তায়ালা মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পৃথিবির অমোঘ নিয়ম হল কেউ কিছু তৈরি করলে প্রথমে তার উদ্দেশ্য ও ব্যবহারের নিয়ম বলে দেওয়।তেমনি পৃথিবির সব মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন এবং সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন। যেন মানুষ আল্লাহর হুকুম পালন করতে পারে এবং রাসুল সাঃ-এর অনুসরণ করতে পারে। রাসুল সা:- এর অনুসরণের মাঝেই আল্লাহ তায়ালার সন্তুষ্টি।
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করে অনুগ্রহ করেছেন এবং তিনি আমাদের সৃষ্টি করে ছেড়ে দেননি। সবকিছুর জন্য আলাদা আলাদা হুকুম দিয়েছেন।আমাদের জন্য হালাল হারাম বাতলে দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ তায়ালার নির্দেশিত বিধানগুলো জানা যাবে একমাত্র ওলামাকেরামের সোহবতের মাধ্যমে।
দীন এ উম্মতের মুক্তি লাভের একমাত্র পথ।দীন ছাড়া অন্য কোনও পথে কামিয়াবি থাকলে আল্লাহ তায়ালা নবীদের তা দিয়ে পাঠাতেন। মুহাম্মদ সাঃ ও সব নবীদের আল্লাহ তায়ালা দীন ও দীনের মেহনত দিয়ে পাঠিয়েছেন। তাই আমাদের সফলতার চাবিকাঠি দীন ও এ দীনের মেহনত।
দুই.
মানুষ ও অন্য জীবজন্তুর মাঝে পার্থক্য হল শরীয়ত।পশুপাখির জন্য ধরাবাধা কোন বিধান নেই। জান্নাত জাহান্নামের শাস্তির বিধান নেই। কিন্ত মানব জাতি এর বিপরীত। যে শিশুটি আজ জন্মগ্রহণ করেছে, এখনো বাবা-মাকে দেখেনি, তার জন্য আল্লাহ তায়ালার হুকুম। তার কানে আজান দাও, আল্লাহু আকবার বলো। অর্থাৎ আজানের মাধ্যমে তাকে বলা হচ্ছে, হে আল্লাহর বান্দা! যেন স্মরণ রেখো আল্লাহ সবচে’ বড়। এই বিশ্বাস তোমাকে স্থাপন করতে হবে।
পৃথিবীতে জীবন-যাপন করতে গিয়ে তুমি পাহাড় পর্বত, গাছপালা, আকাশ, জমিন বড় বড় যা কিছু দেখবে আল্লাহ তায়াল