রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা

টাঙ্গাইলের একটি কবস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে একটি কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকালে উপজেলার শুভুল্যা গ্রামের এক ব্যক্তির মরদেহ দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে স্থানীয়রা দেখেন ২১টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।

কঙ্কাল চুরির বিষয়ে কবরস্থান কমিটির সভাপতি ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার বলেন, এতোগুলো কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগেও তিন-চার মাস আগে এখান থেকে পাঁচ-ছয়টি কঙ্কাল চুরি হয়েছিল।

কঙ্কাল চুরির ঘটনায় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে শুভুল্যা এলাকার ওই শতবর্ষী কবরস্থানটি ফতেপুর ইউনিয়নের শুভুল্যা, হাতকুড়া এবং কুর্নী গ্রামের মানুষ প্রতিষ্ঠা করেন। এই তিন গ্রামের মানুষকে সেখানেই দাফন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ