শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

পর্যটনে এগিয়ে যেতে সৌদি আরবে সবচেয়ে বড় ‘ওয়াটারফ্রন্ট’ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সৌদি আরবে দক্ষিণ-পশ্চিমের আসির উপকূলে দেশের সবরচেয়ে বড় ‘ওয়াটারফ্রন্ট’ উদ্বোধন করা হয়েছে।

আল-আরাবিয়া জানায়, ৫০০ মিলিয়ন রিয়াল ব্যয়ে এ ‘ওয়াটারফ্রন্ট’ নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ ওয়াটারফ্রন্টটি সর্বশেষ আধুনিক প্রযুক্তি এবং নান্দনিক শৈল্পিক কারুকাজ ব্যবহার করে নির্মাণ করা হয়েছে।

সূত্র মতে জানা যায়, আসির উপকূলে স্থাপিত ওয়াটারফ্রন্টটি ২.৪ মিলিয়ন বর্গমিটার এলাকাতে নির্মিত। এটির উদ্বোধন করেন আসির শহরের গভর্নর প্রিন্স তুর্ক বিন তালাল বিন আবদুল আজিজ। ওয়াটারফ্রন্টটি সমুদ্রপ্রেমি ও অনুরাগীদের চাহিদা পুরণে নির্মিত হয়েছে। পর্যটকদের সাগরের সৌন্দর্যে মুহিত করতে নানান উদ্যোগের এটি একটি। ওয়াটারফ্রন্টটির কাছেই নির্মাণ করা হয়েছে আধুুনিক হোটেল।

ওয়াটারফ্রন্টের উদ্বোধনের সময় বক্তব্যে গভর্নর তুর্ক বিন তালাল বলেন, ওয়াটারফ্রন্টটি সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের এক উজ্জ্বল উদাহরণ। ওয়াটারফ্রন্টটি হারামাইন শরীফাইনের খাদেম শাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একান্ত ইচ্ছা আর পরিকল্পনায় নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, গত আগস্টে ভিশন ২০৩০-এর পরিকল্পনাধীন একটি পর্যটন প্রকল্পের যাত্রা শুরু করেছে সৌদি আরব। এর আওতায় রয়েছে ১০০ মাইল দীর্ঘ বালুকাময় উপকূল ও ৫০টি দ্বীপের একটি উপহ্রদ।

সৌদি আরবের ভিশন ২০৩০ দেশটিকে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনের এ সময় সম্ভাবনাময় ভবিষ্যতের দিকেই ধাবিত করছে। এ সম্ভাবনাকে পূর্ণতায় রূপ দিতে দেশটির পবিত্র শহর মক্কায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হবে, যা ভিশন ২০৩০-এর জন্য অপরিহার্য। এ ক্ষেত্রে দেশটিকে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কেন্দ্রভূমিতে পরিণত করার জন্য এবং দেশটিকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পুরো পৃথিবীর মৌলিক প্রবেশদ্বারে রূপান্তরিত করতে সৌদি আরব যে রোডম্যাপ তৈরি করেছে, তার মূলে প্রতিবছর হজ পালন করার বিষয়টি কাজ করছে।

এটা খুবই বাস্তবসম্মত ও সময়ের সঙ্গে মানানসই দৃষ্টিভঙ্গি। ভিশন ২০৩০-কে কেন্দ্র করে মক্কাকে ফের সুবিন্যস্ত করে আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে রূপান্তরিত করার প্রচেষ্টা চলছে। সৌদি আরবের যে সুযোগ-সুবিধা রয়েছে, তা অন্য দেশগুলোর à¦