রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গিতে ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা ।এ উপলক্ষে সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে আগামী ৮-২০ জানুয়ারি পর্যন্ত আয়োজন করা হয়েছে ইসলামি বইমেলা। মেলা অনুষ্ঠিত হবে কামার পাড়া রোডে ১নং অলিম্পিয়া গেটে ৫ম তলা লাল ভবনের নিচতলা।

উল্লেখযোগ্য সব প্রকাশনা সংস্থা এ আয়োজনে অংশ নেবেন। মাকতাবাতুল আশরাফ, বইঘর, নাশাত, রুহামা পাবলিকেশন্স, শব্দতরু, সিয়ান পাবলিকেশন্স, পথিক প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, মাকতাবাতুল হাসান, হুদহুদ প্রকাশন,দারুল আরকাম, মাকতাবাতুল ইত্তেহাদ, মাকতাবাতুল বয়ান, উদ্দিপন, সমকালীন প্রকাশন, কানন, রাহনুমা প্রকাশনী, নবপ্রকাশ, বইপল্লি, জাদিদ প্রকাশন, প্রজন্ম পাবলিকেশন্স,আর রিহাব পাবলিকেশন্স, আবরণ প্রকাশন, এবং মাকতাবাতুত তাকওয়াসহ আরও অনেক ইসলামি প্রকাশনী অংশগ্রহণ করবে।

ইজতেমায় ইসলাহি বয়ানের পাশপাশি পাঠকের চাহিদা পূরণে এ আয়োজন অত্যন্ত ফলপ্রসু হবে আশা করছে প্রকাশকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ