শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

হেফাজত ইসলামের ভিডিও পোস্ট; ইমারান খানকে যা বললেন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ভারতীয় মুসলিমদের ওপর চলমান নির্যাতনের চিত্র তুলে ধরতে গিয়ে ভুলে বাংলাদেশে শাপলাচত্বরে হেফাজত ইসলামের ওপর পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও আপলোড করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় তিনি ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছেন। এবার তাকে একহাত নিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিনি (AIMIM) প্রধান আসাউদ্দিন ওয়াইসি।

ইমরান খানের ওই ভিডিও আপলোড করার পর  শনিবার ওয়াইসি বলেন, ইমরান খান যেন ভারতীয় মুসলিমদের চিন্তা ছেড়ে নিজের দেশের কথা ভাবেন।

তিনি বলেন, “বাংলাদেশের একটি ভিডিও পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটিকে ভারতের বলে দাবি করেছেন। মিস্টার খান, নিজের দেশ নিয়ে চিন্তা করুন। আমরা জিন্নার ভুল তত্ত্ব খারিজ করেছি। আমরা গর্বিত ভারতীয় মুসলিম এবং চিরকাল তেমনটাই থাকব।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ