শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মোংলায় কার্গো জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের মেহের আলীর চর এলাকায় মোংলা বন্দর চ্যানেলে ৯৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি লাইটার কার্গো জাহাজ ডুবে গেছে। ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে মেহেরআলীর চর এলাকায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কার্গো জাহাজটি ডুবে যায়। তবে মোংলা বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। এই চ্যানেল দিয়ে মোংলা বন্দরে নিরাপদে জাহাজ চলাচল করছে।

উদ্ধারকৃত নাবিকরা হলেন- জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন।

উদ্ধারকৃত নাবিকদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। কোস্টগার্ড ও মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম জানান, আজ ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহেরআলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামের একটি লাইটার কার্গো জাহাজ ডুবতে থাকার খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন জানান, গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টি গোনি’ থেকে ইউরিয়া সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামের কার্গো জাহাজটি মোংলা বন্দরের দিকে আসছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেলের ফেয়ারওয়ের মূল চ্যানেলের বাইরে চলে যাওয়ায় জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ