সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইসলামী ব্যাংক-বিমানের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে গ্রাহক সুবিধা সংক্রান্ত একটি চুক্তি বৃহস্পতিবার (২ জানুয়ারি) হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়।

সরকারের অতিরিক্ত সচিব ও বিমান বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মুহা. মোকাব্বির হোসেন এবং ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্র হস্তান্তর করেন।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সকল ভিসা ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড গ্রাহকবৃন্দ বিমানের সকল অভ্যন্তরীন ফ্লাইটে ১০% ও আন্তর্জাতিক ফ্লাইটে সর্বোচ্চ ২০% ডিসকাউন্ট সুবিধা পাবেন।

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মুহা. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং বিমান বাংলাদেশের ডাইরেক্টর প্ল্যানিং এয়ার কমোডর (অব:) মুহা. মাহবুব জাহান খান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মুহাম্মদ সালাহউদ্দিন, জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মো. মিজানুর রশীদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকারসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ