রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিজয়ী হয়ে 'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়ে তুলবো: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজয়ী হয়ে 'দূষণমুক্ত স্মার্ট ঢাকা' গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর অপেক্ষমাণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মাওলানা মাসউদ বলেন, নানা দূষণ ও অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এয়ার ভিজ্যুয়াল- এর পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। দ্য ইকোনমিস্টের তথ্যানুযায়ী, ঢাকা বিশ্বের তৃতীয় নিকৃষ্টতম শহর। অন্যদিকে বিআইডিএসের জরিপ অনুযায়ী, ঢাকার ৭১ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছে। এসকল তথ্য ঢাকার ঐতিহ্যকে ম্লান করে দিচ্ছে। আমরা "দূষণমুক্ত স্মার্ট ঢাকা" গড়তে চাই।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের অতিত রেকর্ড সুখকর নয়। দেশে নির্বাচনের নূন্যতম পরিবেশ নেই। তারপরও আমরা জনগণের ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা নগরবাসীর ভোটাধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

এসময় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন, এ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার, মুফতি নিজামুদ্দীন প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ