সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

সীমান্তে এক কিলোমিটার মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গতকাল রোববার গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংকের প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

তাতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মুহা. জাকির হোসেন খান জানান, দেশের স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সীমান্তের নেটওয়ার্ক কাভারেজ বন্ধের বিষয়টির কারিগরি প্রক্রিয়ার বাস্তবায়ন করেছে বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, সরকারের একটি আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ