শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কক্সবাজারে বাবার হাতে ছেলে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ৪ মার্ডারের ঘটনা শেষ হতে না হতেই আবার খুনের ঘটনা ঘটেছে। কক্সবাজারের উখিয়ায় বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছে। ছেলে রাকসেন বড়ুয়াকে খুনের অভিযোগে বাবা সুমন্ত বড়ুয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় রত্নাপালং ইউনিয়নের পূর্ররত্না এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাবা ও ছেলের মধ্যে হাতাহাতির একপর্যায়ে বাবা সুমন্ত বড়ুয়া ধারালো ছুরি দিয়ে ছেলে রাকসেন বড়ুয়া আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা রাকসেনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ইউনিয়নের পুর্বরত্না সুমন্ত বড়ুয়ার ছেলে রাকসেন বড়ুয়া নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমন্ত বড়ুয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, রত্নাপালং এ সংঘটিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত রাকসেন বড়ুয়ার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ