সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

উইঘুর মুসলিমদের সমর্থনে আফ্রিদির মুছে ফেলা টুইটে কী ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের উইঘুর সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করা একটি টুইট করে পরে তা মুছে ফেলেছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। এতে উইঘুর মুসলমানদের ওপর থেকে নিজের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে রোববার তিনি এক টুইট বার্তায় বলেন, চীনের উইঘুর মুসলমানদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তা হৃদয়বিদারক। আমি পিটিআই সরকার প্রধান ইমরান খানকে অনুরোধ করছি এর বিরুদ্ধে কথা বলতে। টুইট বার্তায় মুসলমান উম্মার সঙ্গে চীনা ভাই-বোনদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে এই ক্রিকেটার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তার টুইট বার্তার পরেই অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব চীনের মুসলমানদের প্রতি তাদের সমর্থন জানাতে শুরু করেছে। টুইট বার্তাটি মুছে ফেলায় পাকিস্তানি ভক্তরা হতাশ হয়েছেন, যারা এই কিংবদন্তি ক্রিকেটারের দিকে তাকিয়ে ছিলেন।

শহীদ ভক্তরা আশা করছিলেন তার টুইটটি অন্যদের পক্ষে অনুসরণ করার ও বেইজিংয়ের বিরুদ্ধে কথা বলার পথ সুগম করবে। তবে কোন পরিস্থিতিতে এ টুইট বার্তাটি মুছে ফেলা হয়েছে সে বিষয়ে তিনি এখনো কোনো ব্যাখ্যা দেননি।

সূত্র: ইয়েনি শাফাক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ