আব্দুল্লাহ আফফান
সহ-সম্পাদক
দেশে ব্লাডব্যাংকের মত করে যাত্রা শুরু করেছে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’। যে মায়েদের সন্তান জন্মের পর মারা গেছে বা নিজের সন্তানকে খাওয়ানোর পরও মায়ের বুকে অতিরিক্ত দুধ আছে, সেই মায়েরা হিউম্যান মিল্ক ব্যাংকে দুধ সংরক্ষণ করে রাখতে পারবেন। যে নবজাতকের জন্মের পরই মা মারা গেছেন বা যাদের মা অসুস্থতার জন্য দুধ খাওয়াতে পারছেন না, সেই নবজাতকরা এ দুধ খেতে পারবে। এটি একটি বিনামূল্যের পরিসেবা।
হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্যোগটি ঢাকা জেলার মাতুয়াইলের শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) নবজাতক পরিচর্যা কেন্দ্র (স্ক্যানো) এবং নবজাতক আইসিইউর (এনআইসিইউ) নিজস্ব উদ্যোগ। বেসরকারি আর্থিক সহায়তায় ব্যাংকটি স্থাপন করা হয়েছে।
আইসিএমএইচ ক্যাঙারু মাদার কেয়ারে মা ছাড়া খালা, নানি বা অন্যদের সঙ্গে যে নবজাতকদের রাখা হচ্ছে, তারাও এই দুধ খেতে পারবে। স্ক্যানো ও এনআইসিইউতে থাকা অপরিণত বয়সে জন্ম নেয়া ও অসুস্থ নবজাতকদের সংরক্ষণ করে রাখা দুধ খাওয়ানো হবে। এছাড়াও দত্তক নেয়া সন্তানের অভিভাবকরা এখান থেকে দুধ নিয়ে খাওয়াতে পারবেন।
মা হারা কিংবা অসুস্থ মায়েদের সন্তানের জীবন বাঁচানোর জন্য এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। আবার এ নিয়ে বিতর্কের ঝড় ওঠেছে স্যোশাল মিডিয়ায়। জায়েজ নাজায়েজের প্রশ্নও দেখা দিয়েছে মানুষের মনে। এ নিয়ে দেশের বিজ্ঞ আলেমদের মতামত তুলে ধরা হলো-
এ বিষয়ে কথা হয় ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসার মহাপরিচালক, তানজিমুল মাদারিসিল আরাবিয়া বোর্ডের চেয়ারম্যান মুফতি আরশাদ রাহমানীর সঙ্গে।
ইসলামের দৃষ্টিতে ‘হিউম্যান মিল্ক ব্যাংক’-এর বৈধতা আছে কিনা- এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু এটা দুধ পানের বিষয়, এ নিয়ে ইসলামে নির্দিষ্ট মাসয়ালা রয়েছে। মৌলিকভাবে এক মায়ের দুধ অন্য মায়ের শিশু খাওয়া জায়েজ। মায়ের দুধ যে কোনো প্রক্রিয়ায় বের করে অন্য শিশুকে খাওয়ানো জায়েজ।
‘তবে ইসলামে রক্তের সম্পর্ক এবং দুধ ভাই বোনের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। আপন ভাই বোনের মধ্যে যেমন বিয়ে করা যায় না তেমনি দুধ ভাই বোনের মধ্যেও বিয়ে করা ইসলামে নিষিদ্ধ।’
‘হিউমà