রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

শীতে ঠাকুরগাঁওয়ের হাসপাতালে শতাধিক শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে গত তিন দিন ধরে চলা শৈত্যপ্রবাহ আরো তীব্র হয়েছে। এ প্রচণ্ড শীতের প্রভাবে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।

জানা যায়, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গত দুই দিনে ১২২ জন শিশু ভর্তি হয়েছে। এসব শিশু শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত বলে জানান, শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শীতের প্রকোপ, ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। অসহায় হয়ে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ‘প্রায় প্রতিদিনই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৬শ কম্বল পাওয়া গেছে।’

আরো ৫০ হাজার কম্বলের চাহিদার কথা জানিয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ