রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

'তারেক জনগণের কাছে ক্ষমা না চাইলে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাওয়া ভবনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে ক্ষমা না চাইলে দলটির কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, হাওয়া ভবনের জন্য যতক্ষণ পর্যন্ত তারেক রহমান মানুষের কাছে জোড়হাত করে ক্ষমা না চাইবে এবং মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। হাওয়া ভবনের কথা বাংলার মানুষ কখনো ভুলবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহচরের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, সেই ঐক্যফ্রন্ট মানুষকে দিশা দিতে পারবে। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগেই দেখলাম ঐক্যফ্রন্টের নেতা আমাদের ড. কামাল হোসেন নয়, ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছে বিএনপি।

তিনি আরও বলেন, আমি বিএনপির নেতৃত্বে অথবা আওয়ামী লীগের নেতৃত্বে এখন আর বেহেশতে যেতে রাজি না। আগেও বলেছিলাম জামায়াতের সঙ্গে আমি বেহেশতে ও নরকে বসবাস করতে রাজি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ